• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আরপিও বদলাতে আইন উপদেষ্টাকে বিএনপির চিঠি

প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ৪:৩৫
আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ৪:৩৫

96584520

আরপিও বদলাতে আইন উপদেষ্টাকে বিএনপির চিঠি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জোটবদ্ধ হলেও নিজেদের দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর এই অংশের পরিবর্তন চেয়ে আইন উপদেষ্টাকে চিঠি দিয়েছে বিএনপি। আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবরও চিঠি দেবে দলটি। শনিবার রাতে এ তথ্য জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এছাড়া এ সংক্রান্ত আরেকটি চিঠি নির্বাচন কমিশনে দেওয়ার কথা রয়েছে।

আরপিওর ২১ ধারায় কোনো নিবন্ধিত দল জোটভুক্ত হলে জোটের যে কোনো দলের প্রতীকে নির্বাচন করার স্বাধীনতা ছিল। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও (সংশোধন) অধ্যাদেশ অনুমোদিত হয়। তাতে নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগত নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান অন্তর্ভুক্ত করা হয়।

বিএনপি আরপিওর ২১ ধারাটি বহাল রাখার পক্ষে মত দিয়েছিল। কারণ ছোট দলগুলো জোটভুক্ত হয় শরিক বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করার সুবিধার জন্য। তা না হলে ছোট দলগুলো জোটভুক্ত হবে কেন।

জানা গেছে, এ বিষয়ে ইতোমধ্যে বিএনপির একজন নেতা আইন উপদেষ্টার সঙ্গে কথাও বলেছেন। এই সংশোধনী বাতিল করার জন্য দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হবে।

জোটবদ্ধ হলেও নিজেদের দলীয় প্রতীকেই নির্বাচন করার এই সংশোধনী প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হওয়ায় ছোট দলগুলোতে অস্বস্তি দেখা দিয়েছে, যারা জোটবদ্ধ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে, বিএনপির সঙ্গে জোট করতে আগ্রহী ছোট দলগুলোর অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, নিজেদের দলীয় প্রতীকে প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হওয়া যাবে কি না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com