• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ৫:৫২
আপডেট: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ৫:৫২

bnp 7

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৪ জানুয়ারি সকাল ৮টায় বনানী কবরস্থানে কোরআন খতম; সকাল ১০টায় বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ; দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল; দুপুর দেড়টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে মহানগরের বিভিন্ন স্থানে এতিম ও দুস্থদের মধ্যে তোবারক বিতরণ; বিকেল সাড়ে ৪টায় মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান।

আজ রোববার বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৫ বছর বয়সে মারা যান আরাফাত রহমান কোকো। পরে ২৮ জানুয়ারি আরাফাত রহমানের মরদেহ দেশে এনে ওইদিনই বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com