• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা হবে জঘন্য অপরাধ: জামায়াত আমির

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৩:৫৬
আপডেট: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৩:৫৬

9600002 1

আ’লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা হবে জঘন্য অপরাধ: জামায়াত আমির

বাগেরহাট সংবাদদাতা
ছবি:সংগৃহীত

আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা হলে তা জঘন্য অপরাধ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের আর রাজনীতিতে আসা উচিত নয়। দলটি দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েমের পাশাপাশি অসংখ্য মানুষকে গুম-খুন করেছে এবং দেশের রাজনীতিকে হত্যা করেছে।’

জামায়াত আমির বলেন, ‘এখন পর্যন্ত আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করেনি। সামান্য অনুশোচনাও নেই। বর্ডারের ওপারে বসে উসকানি অব্যাহত আছে। একটা জেনারেশন যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। শুধু দল ভারী করার জন্য তাদের রাজনীতিতে আনা অন্যায়, জঘন্য অপরাধ।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা আবার কোনো ধরনের অনুশোচনা ছাড়া রাজনীতিতে ফিরতে চায়। আমাদের দাবি হলো, সরকারের নিজ দায়িত্বে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা উচিত।’

তিনি বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। আমরা সংসদের ভেতরে অবশ্যই সহযোগিতা করছি, যেখানে সহযোগিতা করা দরকার। আর যেখানে বিরোধিতা করা দরকার সেখানে বিরোধিতা করছি।’

জুলাই সনদ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘এখনও আমরা দুই মেরুতে আছি। দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে।’

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ বাগেরহাট জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com