• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের অধীনে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না : মীর সপু

প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪ ৯:৪০
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪ ৯:৪০

974521

আ’লীগের অধীনে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না : মীর সপু

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরফত আলী সপু বলেছেন, আওয়ামী লীগের আমালে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না। হোক সেটা জাতীয় সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন।

বুধবার (১৫ মে) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী বলেন, আওয়ামী লীগের আমলে অতীতের নির্বাচনগুলোও সুষ্ঠু হয়নি। সেজন্যই বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক ও যৌক্তিক।

ঢাকা-মাওয়া হাইরোড নিমতলা বাজারে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন মোল্লা, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহমুদ হাসান ফাহাদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাসেল, থানা সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা ফাহেম, কবি নজরুল কলেজ ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আবির হোসেন টুটুল, কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইদরান শেখ, ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক রবিন শেখ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com