• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে : রাশেদ প্রধান

প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১০:৫০
আপডেট: বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১০:৫০

366963

আ’লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে : রাশেদ প্রধান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নতুন বাংলাদেশে আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের ‘অপরাজনীতি’ চিরতরে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। বুধবার (০৯ জুলাই) বরিশালের টাউন হল, হাতেম আলি কলেজ, চৌমাথা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি তিনি এ আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির নবম দিন ছিল বুধবার। রাতে জাগপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে রাশেদ প্রধান বলেন, এনবিআর সংস্কার অধ্যাদেশের বিরোধিতার অজুহাতে ৬১ দিন আন্দোলন, কমপ্লিট শাট ডাউন, সরকারের বদলি আদেশ ছিঁড়ে ফেলার ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনো সাধারণ ঘটনা নয়। খালি চোখে সাধারণ আন্দোলন মনে হলেও এটা ছিল পার্শ্ববর্তী একটি দেশের পরিকল্পনা এবং ইন্ধনে অন্তর্বর্তী সরকার উৎখাতের গভীর ষড়যন্ত্র। তাই শুধু চিহ্নিত আন্দোলনকারী নয়, বরং এনবিআর-এর উপর মহল থেকে সবার বিরুদ্ধে সরকারের তদন্ত করা উচিত।

তিনি বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগের পরাজয়ের পর থেকে দেশে একের পর এক ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকার এবং দেশের জনগণকে সতর্ক থাকতে হবে। নতুন বাংলাদেশে আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন- জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি, বরিশাল জাগপা নেতা আব্দুল জলিল খাঁ, নান্নু হাওলাদার, মো. মনির হোসেন, ইঞ্জিনিয়ার মো. মাহফুজ গাজী, মো. লাল মিয়া প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com