• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে : অধ্যাপক আনোয়ার

প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ৪:১৭
আপডেট: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ৪:১৭

978596 3

আ’লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে : অধ্যাপক আনোয়ার

নিউজ ডেস্ক
আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়ে নেত্রকোনা-৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী অধ্যাপক আনোয়ার হোসেন বলেছেন, আওয়ামী লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে।

রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পান। তার মনোনয়নপত্র এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরে গরমিল থাকায় বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, প্রার্থিতা যখন বাতিল হলো তখন শোকের ছায়া ছিল। আজ প্রার্থিতা ফিরে পাওয়ায় সবাই আনন্দিত। নির্বাচন হয়তো, অংশগ্রহণমূলক হবে, কিন্তু ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারবে কি না, গোপনীয়তায় তাদের ভোটটা দিতে পারবে কি না, এটা হলো চ্যালেঞ্জ।

তিনি বলেন, এখন পর্যন্ত যেটা দেখছি আওয়ামী লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেই যাচ্ছে। সেগুলোর ব্যাপারে যদি ব্যবস্থা নেওয়া হয়, তখন হয়তো মানুষ আশ্বস্ত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com