• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের ফেসবুক পেজ বিক্রির দাবি করে বিজ্ঞাপন প্রচার

প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১৩
আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১৩

9666396 3

আ’লীগের ফেসবুক পেজ বিক্রির দাবি করে বিজ্ঞাপন প্রচার

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে আত্মোগপনে চলে গিয়েছেন তার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরমধ্যে সম্প্রতি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ বিক্রির দাবি করে বিজ্ঞাপন দিয়েছেন এক ব্যক্তি।

সম্প্রতি ‘ইউটিউব ফানি স্ট্যাটাস’ নামের একটি পেজ থেকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। এরপর রীতিমতো তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আ.লীগের ফেসবুক পেজ বিক্রির দাবি করে বিজ্ঞাপন প্রচার

96665896

মাহবুব জমাদ্দার নামের একটি আইডি থেকে এ বিজ্ঞাপন পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, ইমারজেন্সি এই পেজটি বিক্রি করা হবে। এ সময় পোস্টের সঙ্গে পেজের একটি ছবিও যুক্ত করে দেওয়া হয়। সেখানে পেজটিতে তিন দশমিক সাত মিলিয়ন ফলোয়ার দেখা যায়।

পোস্টে ওমর ভাই নামের এক ব্যক্তি বলেন, ১৪০ রুপি দেগা। সাইফ হোসেন নামের ব্যক্তি বলেন, দাম কত। এছাড়া আরও অনেকে নানারকম মন্তব্য করতে থাকেন।

তবে অনুসন্ধানে দেখা গেছে, আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজটি এখন সচল রয়েছে। নিয়মিত পোস্টও করতে দেখা গেছে পেজটিতে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com