• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ ঐতিহ্যগতভাবেই গুম-খুনের ওপর নির্ভরশীল: টুকু

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ১০:০৫
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ১০:০৫

9666859 11

আ’লীগ ঐতিহ্যগতভাবেই গুম-খুনের ওপর নির্ভরশীল: টুকু

নিউজ ডেস্ক

আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গুম-খুনের ওপর নির্ভরশীল একটি দল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু। তিনি বলেছেন, ক্ষমতাসীনদের বিশ্বাসের একমাত্র ভিত্তি হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করে ক্ষমতা ধরে রাখা।

বৃহস্পতিবার (২০ জুলাই) কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা’য় লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে বিএনপি’র শোক র‌্যালিতে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জীবন কেড়ে নেয়াই যেন এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে বড় কর্মসূচি।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘সময় অত্যাসন্ন ভোট ডাকাতি, গুম-খুন-বিচার বহির্ভূত হত্যা, লাখ লাখ কোটি টাকা পাচার, বিচার বিভাগকে ধ্বংস করা, রাষ্ট্রীয় কাঠামো তছনছ করে দেয়ার সঠিক বিচার একদিন এদেশের মাটিতে হবেই। দুর্বৃত্তরা কখনোই পার পায় না।

তিনি আরও বলেন, দৃঢ়কণ্ঠে বলতে চাই প্রতিবাদী স্বরকে কখনোই থামিয়ে দেয়া যাবে না। বিদায়ের শেষ সময়ে খুনো-খুনিতে মেতে উঠে ও প্রতিনিয়ত মিথ্যাচার করে নিজেদের রক্ষা করতে পারবে না বর্তমান সরকার। গুম, হত্যা নির্যাতন করে নিপীড়ন করে আর জনগণকে পরাধীন রাখা যাবে না।

যুবদল সভাপতি বলেন, সরকারের পতন সন্নিকটে। পতন কেউ ঠেকাতে পারবে না। আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ এই অনির্বাচিত স্বৈরাচার সরকারের প্রতি অতিষ্ঠ ও বিক্ষুব্ধ। এই সরকারের হাত থেকে জনগণ মুক্তি চায়। গণতন্ত্র, ভোটাধিকার ফিরে পেতে চায়। আমাদের সভা সমাবেশগুলোতে মানুষের ঢল নামছে। জনস্রোত নেমে আসছে রাজপথে। জনগণের এখন অঙ্গীকার-জীবন দিয়ে হলেও এ মাফিয়াদের হটিয়ে দেশের মানুষকে মুক্ত করতে হবে।

এ সময় সকলকে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com