• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ ও বিএনপি দেশের জন্য ভালো কিছু করতে পারেনি : মুজিবুল হক চুন্নু

প্রকাশ: রবিবার, ২ জুন, ২০২৪ ১০:৫৬
আপডেট: রবিবার, ২ জুন, ২০২৪ ১০:৫৬

988885

আ’লীগ ও বিএনপি দেশের জন্য ভালো কিছু করতে পারেনি : মুজিবুল হক চুন্নু

জনতার আওয়াজ ডেস্ক

দেশে রাজনীতির কোনো সুষ্ঠু পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

রোববার (২ জুন) সন্ধ্যায় জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশে কোনো সুষ্ঠু রাজনীতির পরিবেশ নেই। শাসক দলের টাকা, প্রশাসনের দৌরাত্ম্য, দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্বৃত্তায়নে অন্যকোনো দল টিকে থাকতে পারছে না। বর্তমানে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এত টাকা খরচ করছে তার সামনে অন্যকোনো প্রার্থী দাঁড়ানোর মতো সাহস ও ক্ষমতা নেই।

তিনি বলেন, ব্যাংকের টাকা লুটপাট হয়ে গেছে, ব্যাংক খালি। সাবেক অর্থমন্ত্রীসহ চারজন এমপির স্ত্রী-কন্যাদের নামে রিক্রুটিং এজেন্সি করে ম্যানপাওয়ার লাইসেন্স করেছেন। মালয়েশিয়া যাওয়ার জন্য সরকার ৭০-৮০ হাজার টাকা নির্ধারণ করা সত্ত্বেও রিক্রুটিং এজেন্সি ৬-৭ লাখ টাকা নেওয়ার পরও ভুক্তভোগীদের মালয়েশিয়া পাঠাতে পারেনি। এসব রিক্রুটিং এজেন্সি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সাবেক আইজিপি সারা দেশের আলোচিত ব্যক্তি কীভাবে ৭০-৮০ কোটি টাকা ব্যাংক থেকে তুলে দেশান্তরী হলেন, তাও আবার স্বপরিবারে প্রকাশ্যে ইমিগ্রেশন দিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বলেন আমরা জানি না।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে হরিলুট হচ্ছে। উৎপাদন ৮ হাজার মেগাওয়াট, প্রয়োজন ১৪ হাজার মেগাওয়াট। ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা দেন ৪৬ হাজার কোটি টাকা, জরিমানা দেওয়ার টাকা আছে কিন্তু বিদ্যুৎ কেনার টাকা নাই। কোনো সেন্ডিকেট সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।

মহাসচিব আরও বলেন, মানুষ এখন যাবে কোথায়? মানুষ এত কষ্ট সহ্য করতে পারছে না। আওয়ামী লীগ ও বিএনপি দেশের জন্য ভালো কিছু করতে পারেনি। তাই বিকল্প একটি দল দেশ পরিচালনার জন্য খুঁজছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নের কথা স্মরণ করে জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির কথা ভাবছে। এ সময় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ফরম বিতরণের শুভ উদ্বোধন করেন তিনি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে এবং জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় ফরম বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঞা।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল, ভাইস-চেয়ারম্যান সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার, মো. হুমায়ুন খান, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, শিক্ষাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ সোবহান, মো. নজরুল ইসলাম, আবু সাদেক বাদল, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, যুগ্ম ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ কারি ইছারুহুল্লাহ আসিফ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য নূরুচ্ছাফা সরকার, জাতীয় স্বেচ্ছাসেবক নেতাদের মধ্যে গোলাম মোস্তফা, লোকমান ভূঁইয়া রাজু, ফারুক আহমেদ, শাহজাহান মিয়া, মঞ্জুর ভূঁইয়া, ডাক্তার আলফাজ উদ্দিন, শাহ মাইনুল ইসলাম আলমগীর, ইকবাল আহমেদ, জাহিদুল ইসলাম, ইউসুফ, জাতীয় ছাত্রসমাজের সভাপতি মো. আল মামুন, জাতীয় মটর শ্রমিক পার্টির আহ্বায়ক মো. মেহেদী হাসান শিপন, সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com