• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ কতটা দেউলিয়া সেলফি নিয়ে অস্তিত্ব জাহির কর‌তে চায়: গ‌য়েশ্বর

প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ৭:১৩
আপডেট: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ৭:১৩

985960

আ’লীগ কতটা দেউলিয়া সেলফি নিয়ে অস্তিত্ব জাহির কর‌তে চায়: গ‌য়েশ্বর

নিউজ ডেস্ক
বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য গ‌য়েশ্বর চন্দ্র রায় ব‌লে‌ছেন, ‘একটি দল কতটা দেউলিয়া হলে একটি সেলফি নিয়ে তাদের অস্তিত্ব জাহির করে। সেদিন ওবায়দুল কাদেরের কথা শুনে আমার অনেক হাসি পেয়েছিল। একটা সেলফি সেই সেলফি দিয়ে তারা জাহির করার চেষ্টা করেছে যে তারা শেষ হয়ে যায়নি বেঁচে আছে। আমাদের শক্তি আছে। এখান থেকে বোঝা যায় তারা কতটা দুর্বল। এই দুর্বল সরকারকে যদি আমরা সঠিকভাবে ধাক্কা দিতে পারি তাহলে তাদের পতন হবে।’

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা রি‌পোটার্স ইউ‌নি‌টি‌র সাগর র‌নি মিলনায়ত‌নে ঢাকাস্থ সি‌লেট বিভাগ জাতীয়তাবা‌দি ছাত্র ফোরা‌মের উদ্যোগে সা‌বেক প্রধানমন্ত্রী বেগম খা‌লেদা জিয়া ও বিএন‌পির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ সকল রাজব‌ন্দির মু‌ক্তির দা‌বি‌তে এক প্রতিবাদ সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

গ‌য়েশ্বর ব‌লেন, ‘আমরা প্রতিদিন রক্ত দেই কিন্তু সময় মতো রক্ত দেই না। আমরা আন্দোলনে অংশগ্রহণ করি কর্মসূচি অংশগ্রহণ করি নিজেদেরকে বাঁচিয়ে। তারপরেও আমরা দেখি ক্যামেরা আছে কিনা। এই ক্যামেরা হচ্ছে একটি মাধ্যম । এর মাধ্যমে জনগণের কাছে আমাদের কথা পৌঁছে যায়। কিন্তু একটা সময় ক্যামেরা ছিল না তখন কিন্তু আন্দোলন সফল হয়েছে। এখন ক্যামেরা আছে গণমাধ্যম আছে তারপরও আন্দোলন সফল হচ্ছে। কারণ বর্তমান সময়ে যে গণমাধ্যমগুলো আছে এগুলোকে আমি গণমাধ্যম বলি না। এগুলো হচ্ছে শেখ হাসিনার মাধ্যম। সাংবাদিকরা যদি শেখ হাসিনার কথা না শুনে তাহলে প্রতিষ্ঠান বন্ধ করে দিবে। আর প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তাদের চাকরি থাকবে। তাই তারা সঠিকভাবে সত্য প্রকাশ করতে পারছে না।’

তিনি বলেন, ‘এই ফ্যাসিবাদ সরকারকে পতন করতে হবে। তাহলে সবার মুক্তি হবে। আমাদের নেতাকর্মীদের মুক্তি চেয়ে লাভ নাই। শেখ হাসিনা পতন চাইতে হবে। তবে যত কথাই বলি না কেন। যত প্রতিশ্রুতি দেই না কেন। তার জনগণের কাছে দৃশ্যমান না হলে জনগণ উজ্জীবিত হবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আইয়ুব খান, ইয়া‌হিয়া অনেক শ‌ক্তিশালী ছি‌লো শেখ হাসিনা কিন্তু ততটা শক্তিশালী সরকার না। গত ৫৩ বছরে এরকম দুর্বল সরকার আর আসেনি। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত না। তাদের আছে চাপার জোর। সেই জন্য তারা অত্যাচার, স্বৈরাচারী পন্থা অবলম্বন করেছে। আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে রাজপথে নামলে তারা টিকতে পারবেনা।’

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি আইনুল হক রেজা শাহ-এর সভাপ‌তি‌ত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব‌্য রা‌খেন- বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান ডা. এ জেট এম জা‌হিদ হো‌সেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com