• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ২:৪৮
আপডেট: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ২:৪৮

966696 5

আ’লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। দেশের প্রতিটি জেলার উন্নয়নে কাজ করছে সরকার। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য। বাংলাদেশে আর কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ ওয়াকফস্টেট সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার আরও একবার সুযোগ দেবেন। যাতে আপনাদের জীবন সমৃদ্ধ করতে পারি।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। ওইদিন সকাল সকাল সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। আর নৌকা নূহ নবীর মার্কা। সেই মহাপ্লাবনের সময় মানুষকে বাঁচিয়েছিল। এই নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। উত্তরবঙ্গ মঙ্গা থেকে মুক্তি পেয়েছে। এখন আর মঙ্গা নেই। মঙ্গা থেকে মুক্তি পেয়ে উন্নয়নের সুবাতাস বইছে। এই নৌকা মার্কাই আপনাদের জীবন-মান উন্নত করেছে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, এই যে আমার প্রার্থী (রংপুর-২ আসনের আবুল কামাল মো. আহসানুল হক চৌধুরী ডিউক) আপনাদের ছোট ভাই আপনাদের কাছে তুলে দিয়ে গেলাম। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আরেকবার আপনাদের সেবা করার সুযোগ দেবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com