• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্র-সমাজের স্থিতি ভেঙে ফেলেছে : মির্জা ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ১১:০৪
আপডেট: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ১১:০৪

96665870 1

আ’লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্র-সমাজের স্থিতি ভেঙে ফেলেছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্র-সমাজের স্থিতি ভেঙে ফেলেছে।

সাবেক সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন এবং তার স্ত্রীর নামে মিথ্যা মামলা দায়ের এবং তাদের বাসভবনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সারা দেশের মতো নরসিংদী শহর এখন সরকারি সন্ত্রাসের অভয়ারণ্য। সেখানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর চলছে সরকারের ছত্রছায়ায় নজীরবিহীন জুলুম। শুধু তাই নয়, সরকারের মদতপুষ্ট সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর নিরবচ্ছিন্নভাবে হামলা চালিয়ে আসছে।

বিএনপি মহাসচিব বলেন, একদলীয় কর্তৃত্ববাদী শাসন জারি রাখতে গিয়ে গণতন্ত্রকামী জনগণকে দাবিয়ে রাখার জন্য সরকারের দমনযন্ত্র নিষ্ঠুরভাবে কাজ করে যাচ্ছে। দেশে কোনো মানুষেরই নিরাপত্তা নাই। সীমাহীন ব্যর্থতায় দেউলিয়া সরকার সন্ত্রাস আর রক্তপাতকেই তাদের একমাত্র কর্মসূচি হিসেবে বেছে নিয়েছে।

এ সময় নরসিংদীতে খায়রুল কবির খোকন ও শিরিন সুলতানার নামে দায়ের করা অসত্য, বানোয়াট ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ তাদের বাড়ি পোড়ানোর ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com