• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ গণতন্ত্রকে ধ্বংস করে গণশত্রুতে পরিণত হয়েছে

প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২ ৯:৩৫
আপডেট: শনিবার, ২০ আগস্ট, ২০২২ ৯:৩৫

960003265

আ’লীগ গণতন্ত্রকে ধ্বংস করে গণশত্রুতে পরিণত হয়েছে

আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।

শনিবার (২০ আগস্ট) বিকেলে কাজির দেউড়ি নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত ধারাবাহিক কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্ততি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ADVERTISEMENT

প্রস্তুতি সভায় আগামী ২২ আগস্ট থেকে জ্বালালি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে দুই নেতাকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর প্রতিটি থানা ও ওয়ার্ড়ে জনগণকে সম্পৃক্ত করে কেন্দ্র ঘোষিত সভা-সমাবেশ কর্মসূচি পালনের তারিখ ঘোষণা করা হয়।

এসময় শাহাদাত হোসেন বলেন, দুর্নীতি, লুটপাট করে দেশের মানুষের পেটে হাত দেওয়া হয়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। এখন বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কথা বলা হচ্ছে। কিন্তু আগে থেকে কেন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তেলের দাম এখন আবার কমতে শুরু করেছে। কিন্তু এখনো সরকার তেলের দাম কমাচ্ছে না।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার যাওয়ার আগে বলে গেছেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সব প্রমাণ পাওয়া গেছে এবং এর বিচার করা দরকার। এতে গুম ও মানবাধিকার হরণের প্রসঙ্গ আসায় সরকারের মাথা ঘুরে গেছে। এখন তথ্যমন্ত্রী আবার হাইকমিশনারকে সবক দিচ্ছেন।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, হাজী মো. আলী, মাহবুব আলম, নিয়াজ মো. খান, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, মহিলাদলের মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, হাজী বাবুল হক, মো. আজম, হাজী মো. সালাউদ্দীন, মোশাররফ হোসেন, আবদুস সাত্তার সেলিম, মো. সেকান্দর, হাজী হানিফ সওদাগর, আবদুল্লাহ আল হারুন, ডা. নুরুল আবছার, এম আই চৌধুরী মামুন, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, জাহিদ হাসান, মো. শাহাবুদ্দীন, হাজী বাদশা মিয়া প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com