• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ টিকে থাকার জন্য বিএনপির উপর হামলা ও নির্যাতন চালাচ্ছে : ওয়ারেছ আলী মামুন

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ৫:০৮
আপডেট: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ৫:০৮

960002350 2

আ’লীগ টিকে থাকার জন্য বিএনপির উপর হামলা ও নির্যাতন চালাচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এখন বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। তারা বিএনপি নেতাদের উপর হামলা করেও ক্ষান্ত হননি। এখন গুম, খুনের পথ বেছে নিয়েছে। গত কয়েক দিনে কয়েক জন নেতাকর্মীকে খুন করা হয়েছে।

সরকারের পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে বিএনপি নেতাদের দমন-পীড়ন চালাচ্ছে। এই হামলা-মামলা ও নির্যাতন এবং গুম, খুন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। আগামী দিনে নিরপেক্ষ সরকারের দাবিতে যুবদলের নেতাকর্মীদের রাজপথ দখল করে এই সরকারের বিদায় ঘণ্টা বাজানোর জন্য প্রস্তত থাকার আহবান জানান।
নারায়নগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে জামালপুরে জেলা যুবদলের শোক র‌্যালী শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।

আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের দয়াময়ী মোড় থেকে এ শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।

জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, মেলান্দহ উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান প্রমুখ।

শোক র‌্যালীতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com