• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ১২:৫০
আপডেট: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ১২:৫০

9600024 2

আ’লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক
রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীতে। ‘ছাত্রজনতার’ ব্যানারে মিছিলে হাজারো লোক উপস্থিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর উত্তরায় এই মিছিল অনুষ্ঠিত। বিক্ষোভ মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

একই সঙ্গে আজ উত্তরায় যারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন।

মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে।

শুক্রবার ভোরে রাজধানীর উত্তরায় মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই মিছিলের ব্যানের লেখা ছিল, ঢাকা-১৮ সংসদীয় এলাকা।

মিছিল থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়। বিক্ষোভ মিছিলটির তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ।

একই দাবিতে যাত্রাবাড়ী, ডেমরা আংশিক কদমতলী থানা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com