• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত: বুলু

প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ২:৪০
আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ২:৪০

965874592 1

আ’লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত: বুলু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত ও ২০ হাজার মানুষ আহত হওয়ার জন্য যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে তার আগে বাংলাদেশে জামায়াতের নিষিদ্ধ হওয়া উচিত। কারণ ১৯৭১ সালে তারা মা-বোনদের গণিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়েছিল, ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে এবং মানুষ হত্যা করেছে।

রোববার (১৯ অক্টোবর) বিকালে নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধা আবদুল কাইয়ুম আহাদ ও আসিফ হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও পরিবারের খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বুলু আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারবিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। কিন্তু যারা একাত্তরকে অস্বীকার করে, ৩০ লাখ শহীদের রক্ত অস্বীকার করে, চব্বিশের গণঅভ্যুত্থানকে বিপ্লব বলে ৫ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা দেয় এবং নতুন সংবিধানের কথা বলে— তারা মূলত বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করছে। এমন লোকদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার নেই, ভোট চাওয়ার অধিকারও নেই।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও নির্বাচন ব্যাহত করতে চায়, তাদের উদ্দেশ্য অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন।

আইনশৃঙ্খলার পরিস্থিতি ও সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রসঙ্গে বুলু বলেন, ভৌরাজনৈতিক কারণে কিছু ষড়যন্ত্রকারী বাংলাদেশে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

এ সময় উপস্থিত ছিলেন বরকত উল্লাহ বুলুর স্ত্রী ও বিএনপি নেত্রী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com