• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ বলে কোনো রাজনৈতিক দল আছে আমার সেটা মনে হয় না : আমির খসরু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ৮:১৩
আপডেট: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ৮:১৩

996696

আ’লীগ বলে কোনো রাজনৈতিক দল আছে আমার সেটা মনে হয় না : আমির খসরু

নিউজ ডেস্ক

আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল মনে করে না বিএনপর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল আছে আমার সেটা মনে হয় না। কারণ, আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু শিখেছে কিভাবে ভোট চুরি করতে হয়। কিভাবে টেন্ডারবাজি করতে হয়। কিভাবে জায়গা দখল করতে হয়। আর গুম খুন করে কিভাবে এলাকা দখল করতে হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি-এর উদ্যোগে সিরাজুল আলম খান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, ‘বর্তমান বাংলাদেশে যে সরকার আছে এটাকে আমি সরকার মনে করি না। সরকার গঠন করবে দেশের জনগণ। কিন্তু তারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। তাই এই সরকারকে আমি সরকার বলতে পারি না।’

তিনি বলেন, ‘বর্তমানে এই দেশটা চালাচ্ছে কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী। তারা নিজেদের ব্যবসা যেভাবে চালায় সেইভাবে দেশটাও চালানোর চেষ্টা করছে। ব্যাংক লুটপাট, শেয়ার মার্কেট লুটপাট, মেগা প্রজেক্ট-এর নামে লুটপাট করছে। এইভাবে তারা লুটপাট করছে কিন্তু প্রশ্ন করা যাবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘সংসদের ৩০০ আসনের মধ্যে দেখেন ৭০ থেকে ৮০ পার্সেন্ট ব্যবসায়ী। তারা কোনো রাজনীতিবিদ না। কিন্তু তারাই দেশ পরিচালনা করছে।’

তিনি বলেন, ‘স্বয়ং আওয়ামী লীগের প্রধান তিনি নির্বাচনে বিশ্বাস করেন না। তিনি আইনের শাসন, মানবাধিকার বিশ্বাস করেন না। বিশ্বে এরকম কোন দেশ আছে এরকম কোন দল আছে যাদেরকে রাজনীতিবিদ বলা যাবে? এদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরা দখলদার মানুষ।’

তিনি আরো বলেন, ‘ইতিহাস লিখবেন ইতিহাসবিদরা কিন্তু যদি রাজনীতিবিদরা ইতিহাস লেখে তাহলে সেটার ইতিহাস থাকে না। বিশেষ করে বর্তমানে ভোট ডাকাত ফ্যাসিবাদী অবৈধ সরকার এর রাজনীতিবিদরা যদি ইতিহাস লেখেন তাহলে সেটা তো আরো বেশি ইতিহাস থাকে না। ইতিহাস ভালো থাকে না। এটা বর্তমানে বাংলাদেশে হচ্ছে।’

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com