• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ বাংলাদেশের মুসলমানদের আবেগ নিয়ে খেলছে : নুর

প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ৭:৪৪
আপডেট: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ৭:৪৪

966986985 1

আ’লীগ বাংলাদেশের মুসলমানদের আবেগ নিয়ে খেলছে : নুর

জনতার আওয়াজ ডেস্ক
আজকে আওয়ামী লীগ নেতানিয়াহু, নরেন্দ্রো মোদির মতো বাংলাদেশের মানুষের সাথে ধোঁকাবাজি করছে, প্রতারণা করছে। এই মোনাফেক বেইমান সরকারের দ্বারা আজকে আমরা শাসিত হচ্ছি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনের উপর দখলদার ইসরায়েলের চলমান বর্বরতার বিরুদ্ধে গণঅধিকার পরিষদ আয়োজিত জাতীয় সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীরা বায়তুল মোকাররমে এসে তান্ডব চালিয়েছিল। কোরআন শরীফ পুরিয়ে উল্লাস করেছিল, জামায়াতের উপর দোষ চাপিয়েছিল। লাশের উপর নৃত্য করেছিল। আবার তারা ফিলিস্তিনের প্রতি দরদ দেখায়। আজকে আওয়ামী লীগ নেতানিয়াহু, নরেন্দ্রো মোদির মতো বাংলাদেশের মানুষের সাথে ধোঁকাবাজি করছে, প্রতারণা করছে। এই মোনাফেক বেইমান সরকারের দ্বারা আজকে আমরা শাসিত হচ্ছি। কাজেই আমরা যদি এই মোনাফেক বেইমানের পরাজিত করতে না পারি তাহলে সমগ্র জাতিগোষ্ঠীর আল্লাহ গজব নাজিল হবে।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আজকে এই সরকার মুখে একদিকে ফিলিস্তিনের প্রতি সিম্পেথি দেখাচ্ছে, ধোঁকাবাজি করছে, বাংলাদেশের মুসলমানদের আবেগ নিয়ে খেলছে অন্যদিকে ইসরায়েলকে কনস্যুলেট খুলতে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ইসরায়েলি লবিস্ট ফার্মে বসিয়ে মিটিং করাচ্ছে। তারই ফলশ্রুতিতে বাংলাদেশি পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দটা তুলে দিয়েছে।

বাংলাদেশের শাসকগোষ্ঠী ভন্ডামী করছে মন্তব্য করে নুর বলেন, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, সেটা সারা পশ্চিমা বিশ্বে তোলপাড়। ইউক্রেনের জন্য তাদের হৃদয় জ্বলে। কিন্তু ফিলিস্তিনে হামলা চালিয়ে তাদের বাড়ি-ঘর হাসপাতাল ধূলোয় মিশিয়ে দিচ্ছে এতে তাদের হৃদয় কাঁদে না। বরঙ তারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে। এটা তাদের ভন্ডামী, ধোঁকাভাজি, প্রতারণা। এই একই ভন্ডামী, ধোঁকাভাজি, প্রতারণা করছে বাংলাদেশের শাসকগোষ্ঠী।

শেখ হাসিনা একদিকে হেফাজতের উপর গণহত্যা চালিয়েছিল শাপলা চত্ত্বরে; আবার ওই হেফাজতেরই একটা অংশকে টাকা দিয়ে, রেলের জমি দিয়ে, সুযোগ-সুবিধা দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিল করেছিল। আলেম উলামাদের প্রতি দরদ দেখায়। আবার আলেম উলামাদের বেইজ্জতি করে, লাঞ্চিত করে জেলে নিয়ে পিটিয়েছেন।

এসময় নুর বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে নতুন কর্মসূচি নিয়ে রাজপথে নামতে হবে।

এসময় জাতীয় সংহতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক, জাগপা’র সহ-সভাপতি রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com