• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ ভোটে অংশ নিতে পারবে কিনা, বিচার করবে জনগণ’

প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ৫:৪৮
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ৫:৪৮

9666685 4

আ’লীগ ভোটে অংশ নিতে পারবে কিনা, বিচার করবে জনগণ’

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ দেশে যখন সরকার গঠন করেছে তখনই দেশকে দুর্বৃত্তায়ন এবং অপরাধের দিকে ধাবিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু।

তিনি বলেন, তারা সব সময় দেশের রাজনীতি ও অর্থনীতির ক্ষতি করেছে। আমরা চাই এদের সবারই বিচার হোক। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কি, পারবে না সেটা জনগণ বিচার করবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বগুড়া শহরের দত্তবাড়িতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের আয়োজনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি-মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল আওয়াল মিন্টু বলেন, যারা অন্যায় করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বা শাস্তি দিক এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই দেশের কোনো প্রতিষ্ঠান বন্ধ না হোক। বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা হলে, সেখানে বিনিয়োগ হবে উৎপাদন বাড়বে ও শ্রমিকের কর্মসংস্থান হবে।


তিনি বলেন, বগুড়া এক সময় উত্তর অঞ্চলের ব্যবসার ঘাঁটি ছিল। আমরা মনে করি, বিভিন্নভাবে বৈষম্যের কারণে সেই সুযোগ-সুবিধা বগুড়ার মানুষ পায়নি। ভবিষ্যতে বাংলাদেশে যথাযথ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তখন যেসব বিষয় বৈষম্য হয়েছিল বৈষম্যমুক্ত করে এই বগুড়াকে আবার শক্তিশালী করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র এ কে এম অ্যাডভোকেট মাহবুবর রহমান ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ কাউন্সিল সদস্য ড. মাহাদী আমীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহা. হাসানাত আলী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com