• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকথায় গণতন্ত্র হত্যা করে রাজপথে উল্লাস করছে

প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ৮:০৫
আপডেট: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ৮:০৫

13139115 ACA5 4E0C B1DC 87934472F7FE

আ’লীগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকথায় গণতন্ত্র হত্যা করে রাজপথে উল্লাস করছে

নিউজ ডেস্ক

বিএনপির ডাকা হরতালের সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি ও সরকার বিরোধী আইনজীবীরা মিছিল সমাবেশ করেছে।

সোমবার দুপুরে ১টায় ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে শতাধিক বিএনপিপন্থি ও সরকার বিরোধী আইনজীবীরা হরতাল সমর্থনে মিছিল সমাবেশ করে। তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ক্ষমতাশীন দল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আজ গণতন্ত্র হত্যা করে ঢাকার রাজপথে উল্লাস করছে। অথচ মুক্তিকামী গণতন্ত্রপন্থী নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করছে। কর্তৃত্ববাদী এবং একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী আওয়ামী লীগ দেশকে এক কঠিন সঙ্কটের দিকে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশের অর্থনীতি আজ ধ্বংস, নিত্যপ্রয়োজনীও দ্রব্যাদি মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে, অথচ সরকার তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়া একতরফাভাবে ক্ষমতা নবায়নের সমস্ত আয়োজন সম্পন্ন করেছে।

তিনি আরো বলেন, দেশের জনগণ এই তফসিল বাতিল চায় এবং কেয়ারটেকার সরকার ছাড়া কোনো নির্বাচন মেনে নিবে না।

মিছিল সমাবেশে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক, আইনজীবী কে এম জাবির, আইনজীবী ফেরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, আইনজীবী মো: আক্তারুজ্জামান, ইউসুফ আলী, এ কে এম রেজাউল করীম খন্দকার, মনিরুজ্জামান আসাদ, মাহমুদ হাসান, জহিরুল ইসলাম সুমন, শহীদুল ইসলাম সপু, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার নাসরিন আক্তার, গাজী তৌহিদুল ইসলাম, পারভেজ হোসেন, কে আর খান পাঠান, সালমা সুলতানা সোমা, শাহীন সুলতানা, মো. মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান রায়হান, এ কে এম এহসানুর রহমান, মু. কাইয়ুম, গোলাম মোকতাদির উজ্জল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com