• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ সরকার ভিলেনের ভূমিকায়: সমমনা জোট

প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ২:৪১
আপডেট: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ২:৪১

985896 5

আ’লীগ সরকার ভিলেনের ভূমিকায়: সমমনা জোট

নিউজ ডেস্ক

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের বন্দী রেখে, আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে ডামি নির্বাচন করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে।

তি‌নি ব‌লেন, সরকার নির্বাচনের নামে যে নাটক মঞ্চায়িত করছে তাতে সারাদেশে হাস্যরসের সৃষ্টি হয়েছে। আগে সিনেমায় দেখতাম ভিলেন কিভাবে তার প্রতিপক্ষকে তার রাস্তা থেকে সরিয়ে দিতো। ভিলেনের কথায় রাজি না হলে তার ভিটেমাটি থেকে উচ্ছেদ করতো এবং দুনিয়া থেকে সরিয়ে দিতো। আজ আওয়ামী লীগ সরকার সেই ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। তোপখানা রোড থেকে শুরু করে দৈনিক বাংলা হয়ে মতিঝিল শাপলা চত্ত্বর পর্যন্ত লিফলেট বিতরণ করেন সমমনা জোটের নেতারা।

ফরহাদ বলেন, ভিলেনদের শেষ পরিনতি ভালো হয় না। আওয়ামী লীগের পরিনতিও ভালো হবে না। এরা জানে আওয়ামী লীগ আর কখনও ক্ষমতায় আসতে পারবে না। তাই যাওয়ার আগে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তারা তো জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই এদেশের জনগণ না খেয়ে মরে গেলেও তাদের কিছু আসে যায় না। তাই সকলকে বলবো, আসুন সবাই একজোট হয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করি।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, সাম্যবাদী দলের চেয়ারম্যান সৈয়দ কমরেড ডা. নুরুল ইসলাম বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, এনপিপি নেতা নজরুল ইসলামসহ জোট নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com