• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আসলে সরকারের কোমর সোজা নাই : মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৮:০৪
আপডেট: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৮:০৪

9600025874 2

আসলে সরকারের কোমর সোজা নাই : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মিয়ানমার সীমান্তে বোমা মারছে, সরকার নীরব। তারা রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানাচ্ছে। আসলে সরকারের কোমর সোজা নাই। তারা জনগণের ভোটে নির্বাচিত না, সেজন্য আজ বুক ফুলিয়ে মিয়ানমারের বোমাবর্ষণের প্রতিবাদ করতে পারছে না।’

রবিবার (১৮ সেপ্টেম্বর) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর (দক্ষিণ-উত্তর) কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাজ হচ্ছে জনগণকে সাথে নিয়ে দানবীয় শক্তি, যারা জোর করে ক্ষমতায় বসে আছে তাদের ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদেরকে সতর্ক বলতে চাই, এখনো সময় আছে পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। যার অধীনে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ তাদের নতুন সরকার নির্বাচিত করবে।

বিএনপি মহাসচিব বলেন, আজকে বিভিন্ন জায়গায় বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছেন, হামলা করছেন। এগুলো করে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে আপনাদের পদত্যাগ করানো হবে।

সকল রাজনৈতিক দল ও গণতন্ত্রকামী মানুষকে আহ্বান জানিয়ে মিজা ফখরুল বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকল অর্জনকে ধ্বংসকারী, বাংলাদেশ আত্মাকে বিসর্জনকারীদেরে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে, উত্তর ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু ও আমিনুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com