• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়ংয়ে ‘ফ্রি ব্যাগ’ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১০:৫৭
আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১০:৫৭

9659202

আড়ংয়ে ‘ফ্রি ব্যাগ’ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (১৪ মার্চ) রাতে উত্তরা জসিম উদ্দিন রোডে অবস্থিত আড়ং শোরুমে মায়ের জন্য কাপড় কেনেন তিনি। তবে কাপড় কেনার পর শপিং ব্যাগ না পেয়ে অসন্তোষ প্রকাশ করে শোরুম ত্যাগ করেন রুমিন ফারহানা।

ঘটনাটি ঘিরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। ছবিতে দেখা যায়, রুমিন ফারহানা হাতে করে কয়েকটি কাপড় নিয়ে শোরুম থেকে বের হচ্ছেন।

এ ঘটনা নিয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পোস্টটি পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-

‘আমরা গ্রাহকেরা টাকা দিয়ে পণ্য কিনব। কিন্তু সেই পণ্য বহন করার জন্য একটি সাধারণ শপিং ব্যাগও পাব না, এটা কেমন নিয়ম? পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তাহলে বিকল্প ব্যবস্থাও তো থাকতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে, গ্রাহকের সুবিধার চেয়ে নিয়ম চাপিয়ে দেওয়াটাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। একটা ব্র্যান্ড যখন মানুষের ভালোবাসা আর আস্থার উপর দাঁড়িয়ে থাকে, তখন সেই ব্র্যান্ডের দায়িত্বও থাকে গ্রাহকের প্রতি সম্মান দেখানোর। ‘


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com