• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ.লীগের দেখানো পথেই হাঁটছে বিএনপি: রাশেদ প্রধান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৪:১১
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৪:১১

9607

আ.লীগের দেখানো পথেই হাঁটছে বিএনপি: রাশেদ প্রধান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

বিএনপি সরকার আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেন, ‘দেশের নেতৃত্বদানকারীদের দুটি গুণ থাকা প্রয়োজন; দুর্নীতিমুক্ত হওয়া এবং আধিপত্যবাদ মেনে না নেওয়া। তাহলেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের কাছে নিজেদের বিলীন করে দিয়েছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিএনপিও একই পথে হাঁটছে।’

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে শফিউল আলম প্রধান মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাগপা এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘মহান স্বাধীনতা দিবসের অঙ্গীকার, আধিপত্যবাদমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাগপা।

জাগপা মুখপাত্র বলেন, ‘ভোটের পর বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি শুরু করেছে। তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রজেক্ট হাতে নিয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে নজিরবিহীন দলীয়করণ।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছরে দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি; দুর্ভাগ্যবশত বিএনপিও আজ সেই একই পথের পথিক হয়েছে। মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, আর জুলাইয়ের যোদ্ধারা এনেছেন সার্বভৌমত্ব। কিন্তু আজ আবারও আমাদের সেই সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে।’

জাগপা প্রেসিডিয়াম সদস্য হাজী মো. হাসমত উল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com