• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১০:৪০
আপডেট: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১০:৪০

9601 24

ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বৈঠকে জাতীয় নির্বাচন, গণভোট, সংস্কার কার্যক্রম এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস, লিগাল এনালিস্ট ইরিনি মারিয়া গোওনারি এবং রায়ান ইসলাম।

বৈঠকের শুরুতে ইভারস আইজবস বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে তার সার্বিক ইতিবাচক ভূমিকার জন্য ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি পর্যবেক্ষণ প্রতিবেদন তার কাছে হস্তান্তর করা হয়।

সফররত প্রতিনিধি দল জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও সর্বশেষ তথ্য জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি বিভিন্ন সংস্কার বিষয়ে একমত হলেও পরে সেগুলোর বাস্তবায়ন নিয়ে টালবাহানা করছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনগণের আস্থা নষ্ট হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আলোচনায় তিনি দেশের বিভিন্ন স্থানে সরকার দলীয় নেতা-কর্মীদের সহিংসতার অভিযোগ তোলেন। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যকর পরিস্থিতি এবং একাধিক স্থানে জামায়াতের সংসদ সদস্যরা হামলার শিকার হওয়ার ঘটনাও তুলে ধরেন। এসব ঘটনার প্রেক্ষাপটে তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কয়েকটি সুপারিশও তুলে ধরে তারা।

বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com