• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইব্রাহিম রাইসির মৃত্যু আন্তর্জাতিক শান্তির জন্য মর্মান্তিক: ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ২:২৬
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ২:২৬

9669

ইব্রাহিম রাইসির মৃত্যু আন্তর্জাতিক শান্তির জন্য মর্মান্তিক: ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ইব্রাহিম রাইসির মতো অভিজ্ঞ রাজনীতিবিদের হঠাৎ মৃত্যু আন্তর্জাতিক শান্তি সৌহার্দের জন্য মর্মান্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৩ মে) বিএনপির পক্ষ থেকে তিনি ঢাকার ইরান দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেন।

দূতাবাস থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। এতে আমরা গভীরভাবে শোকাহত। দলের পক্ষ থেকে ঢাকার ইরান দূতাবাসে এসে আমরা শোক প্রকাশ করেছি।

তিনি বলেন, এই মুহূর্তে বিশ্বে অভিজ্ঞ রাজনীতিবিদদের খুব বেশি প্রয়োজন। সেই সময় ইব্রাহিম রাইসির মত একজন বিচক্ষণ, অভিজ্ঞ, জনপ্রিয় নেতার হঠাৎ চলে যাওয়ায় অত্যন্ত মর্মান্তিক বলে মনে করি। বিএনপির পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার, প্রেসিডেন্ট রাইসির পরিবার ও আত্মীয়-স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই শোক সহ্য করতে পারে। এই শোকের সময় ইরানের জনগণ যেনো তাদের স্থীর, বিশ্ব রাজনীতিতে তাদের যে অবদান, রাষ্ট্রে তাদের যে ভূমিকা তা অব্যহত রাখতে পারে, সেই দোয়া করছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com