• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘ইরান যুদ্ধ সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে : নজরুল ইসলাম খান

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৫:১৪
আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৫:১৪

965985

‘ইরান যুদ্ধ সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে : নজরুল ইসলাম খান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ইরান যুদ্ধ সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ। এ যুদ্ধের প্রভাবে দেশের বহু উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে।’

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষে শ্রমিক দলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আসন্ন মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। দুপুর আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’


এসময় দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর বৈশ্বিক অস্থিরতার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই প্রবীণ নেতা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com