• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উচ্চকক্ষ যেন নিম্নকক্ষের প্রতিচ্ছবি না হয় : মাহমুদুর রহমান মান্না

প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫ ১১:১৬
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫ ১১:১৬

956896

উচ্চকক্ষ যেন নিম্নকক্ষের প্রতিচ্ছবি না হয় : মাহমুদুর রহমান মান্না

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, উচ্চকক্ষ যেন নিম্নকক্ষের প্রতিফলন না হয়, সে জন্যই আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠনের পক্ষে মত দিয়েছেন তারা। এতে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে।

রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের সপ্তম দিনের দ্বিতীয় পর্ব শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, সংলাপে মূলত দুটি বিষয়ে আলোচনা হয়েছে, একটি, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সরকারের প্রভাবমুক্ত একটি নিয়োগ কমিটি গঠন, অন্যটি উচ্চকক্ষ নিয়ে। নাগরিক ঐক্যের প্রস্তাব অনুযায়ী, সাত সদস্যের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়, যাতে সরকারের একক নিয়ন্ত্রণ না থাকে। তবে বিএনপি এ প্রস্তাবের বিরোধিতা করেছে।

তিনি বলেন, “বলা হচ্ছে, এতে নির্বাহী বিভাগের ক্ষমতা শূন্য হয়ে যাবে, এটা ঠিক নয়। স্বাধীনভাবে দেশ পরিচালনার জন্য নির্বাহী বিভাগের যথেষ্ট সুযোগ আছে।”

সংলাপে বিএনপির পক্ষ থেকে উচ্চকক্ষ গঠনে নিম্নকক্ষের আসনসংখ্যার অনুপাতে প্রতিনিধি রাখার প্রস্তাব দেওয়া হয়। মান্না তা প্রত্যাখ্যান করে বলেন, “আমরা উচ্চকক্ষকে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে চাই। যাতে একক সংখ্যাগরিষ্ঠ দল যখন-তখন সংবিধান পরিবর্তন করতে না পারে।”

নাগরিক ঐক্যের প্রস্তাবে বলা হয়, নিম্নকক্ষে সংবিধান সংশোধনে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন হলেও, উচ্চকক্ষে তা হতে পারে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় (৫/৪)। মান্না বলেন, “সংবিধান সংশোধন বা যুদ্ধাবস্থার মতো বিষয়ে একক নিয়ন্ত্রণ থাকলে স্বেচ্ছাচারী শাসনের ঝুঁকি থাকে।”

সংলাপে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও আলোচনা এগোচ্ছে বলেও জানান মান্না। “আগে তো একসঙ্গে বসাও হতো না, এখন অন্তত কথা হচ্ছে। কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে, অনেক বিষয়ে বোঝাপড়াও তৈরি হচ্ছে,” বলেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com