• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উপদেষ্টাদের পাশে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছেন: ফারুক

প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ৩:১৩
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ৩:১৩

96668569

উপদেষ্টাদের পাশে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছেন: ফারুক

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.ইউনূসের পাশে যে সকল উপদেষ্টারা আছেন তারা এখনো অনেকেই সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। এখনো তাদের পাশে আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছেন। যারা শেখ মুজিব, শেখ হাসিনার ছবি ব্যবহার করে তারাই এই সরকার বিরোধী প্রেতাত্মা। এদের সংস্কার করতে হবে। এদেরকে মন্ত্রণালয় থেকে তাড়াতে হবে। আমরা মনে করি বাংলাদেশের মানুষের কথাগুলো সরকার জানে।

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন এই বিপ্লবী সরকারকে যেন কেউ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে না ফেলতে পারে সেই ব্যবস্থা সবাইকেই করতে হবে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর উদ্যোগে এক স্মরণ সভা ও সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন,’বাংলাদেশে শেখ হাসিনা যে লুট করেছে, অবিচার করেছে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে তার বিচার বাংলার মাটিতে শুরু হয়েছে, তার বিরুদ্ধে পাঁচশো বা ৫০০০ হাজার মামলা বড় বিষয় না আমাদের দাবি তাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া একটাই খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলতে হবে, আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার পালন করার অধিকার ফিরিয়ে দিতে হবে, আমরা যেন রাতে দরজা খুলে ঘুমাতে পারি সেই ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে বিগত ১৬ বছরে ৯২ হাজার কোটি টাকা যারা লুট করে নিয়েছে এমন ব্যক্তিরা যেন বাংলাদেশ আর জন্মগ্রহণ করতে না পারে। আমরা আর সালমান এফ রহমানকে দেখতে চাই না। আমরা ইনুর মত পাজি লোককে আর দেখতে চাই না। আমরা বিপ্লব বড়ুয়াদের মত টাউটদেরকে আর দেখতে চাই না।

সাবেক বিরোধী দলীয় এই চীফ হুইপ বলেন, ‘আজকে শেখ হাসিনার একটা অডিও শুনতে পেলাম তার কথাবার্তায় মনে হচ্ছে তিনি আবার হুট করে চলে আসবেন আমি তাকে বলতে চাই লজ্জা হয় না আপনার? গোপালগঞ্জের ওসি কোথায় আছে সেই খবর নেন আপনি। আপনি বিগত ১৬ বছরে বহু মায়ের বুক খালি করেছেন বিএনপি নেতা ইলিয়াস আলীর ছোট্ট সন্তান যখন গণভবনে গিয়ে আপনার কাছে যে আপনার দুটি পা ধরে বলেছিল আমার বাবাকে ফেরত দেন তখন কেন খবর নেন নাই ইলিয়াস আলী কোথায় আছে? আপনি অনেক সুখের সংসার তছনছ করে দিয়েছেন।

ফারুক বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.ইউনুস বাংলাদেশকে উজ্জ্বল করেছেন। এই লোকটিকেও শেখ হাসিনা বলেছিলেন পদ্মা সেতু থেকে তাকে টুস করে ফেলে দেয়া হবে। এই লোকটাকেও ১৪ তলা পর্যন্ত পায়ে হেঁটে লিফট ছাড়া উঠতে হয়েছে। শেখ হাসিনা লিফট বন্ধ করে দিয়েছে। আবার শেখ সেলিম পার্লামেন্টে কাগজ দেখিয়ে ডক্টর ইউনূস সম্পর্কে বিদ্রুপ করেছিলেন। শেখ সেলিম তুমি এখন কোথায় আছো? তোমার বোন হিন্দুস্তানে আশ্রয় নিয়েছে। তোমাদের লুটেরারা বাংলাদেশের কারাগারে আছে অনেকেই। হাজার হাজার লুটেরারা এখনো গ্রেফতারের অপেক্ষায়। তুমি কিন্তু এখন নাই এখন ক্ষমতায় আছে যাকে তোমরা টুস করে ফেলে দিতে চেয়েছিলা সেই ডক্টর ইউনুস।

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমি দিনের ভোট রাতে করে মৃত ব্যক্তির ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য সচিব মজিবুর রহমান, ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, মৎসজীবি দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com