• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উপদেষ্টা থাকতে কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১০:৪৫
আপডেট: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১০:৪৫

9600004 3

উপদেষ্টা থাকতে কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ তোলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে নিজের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম কার্যদিবস মঙ্গলবার (২৮ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে নাহিদ ইসলাম বলেন, ‘সংসদ সদস্য তার বক্তব্যে বললেন অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ এবং অন্তর্বর্তী সরকারে তো আমি ছিলাম কিছু সময়ের জন্য উপদেষ্টার দায়িত্বে ছিলাম আরও দুই একজন ছিলেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। অ্যাটর্নি জেনারেল ছিলেন। আমি নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছি। এখন দুর্নীতির অভিযোগের কথা তারা বললেন, তারাই সরকারে আছেন। তাদের এটা প্রমাণ করতে হবে এটার প্রমাণ জাতীয় সংসদে যেহেতু বলেছে তাদেরকে এই প্রমাণ দিতে হবে। নাহিদ ইসলামের নামে কী দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন? আমি সেই প্রমাণ তাদের কাছে চাচ্ছি।’

এর আগে আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থানের পর ৫ আগস্ট যে সরকার গঠিত হয়েছিল, সেখানে যারা নবীন প্রজন্মের প্রতিনিধি ছিলেন, তাদের বিরুদ্ধেও গত দেড় বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে।

নাহিদ ইসলাম বলেন, আমি তো নির্বাচনের অনেক আগেই পদত্যাগ করে চলে এসেছি। তাই তাদেরকে প্রমাণ দিতে হবে, নাহিদ ইসলামের নামে কোথায় দুর্নীতির অভিযোগ উঠেছে, তিনি কোথায় দুর্নীতি করেছেন। আমি সেই প্রমাণ তাদের কাছে চাইছি।

তিনি আরও বলেন, আরেকটি বিষয় হলো এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। সবাই নির্বাচিত প্রতিনিধি। হ্যাঁ, আমার বয়স ২৮ বছর। আজ আমার জন্মদিন। আমি নবীন সদস্য হতে পারি, কিন্তু আমিও জনগণের ভোটেই এখানে এসেছি।

তিনি বলেন, আমি কারও ছোট ভাই পরিচয়ে সংসদে আসিনি। ফলে অন্য সবাই যে সম্মান ও মর্যাদা প্রত্যাশা করেন এবং পান, আমরাও একই সম্মান ও মর্যাদা প্রত্যাশা করি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com