• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এই খামখেয়ালি জনগণ মেনে নেবে না: সারজিস আলম

প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬ ৪:৩৮
আপডেট: শনিবার, ৬ জুন, ২০২৬ ৪:৩৮

JA965841

এই খামখেয়ালি জনগণ মেনে নেবে না: সারজিস আলম

চাঁদপুর প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে এখন কেন গণভোটকে অস্বীকার করছেন? আপনাদের এই খামখেয়ালি জনগণ কখনো মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে অল্প দিনের মধ্যে তারা জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে।

শুক্রবার (৫ জুন) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই আপনার মায়ের খুনি, এরাই বিএনপির অসংখ্য নেতাকর্মীর খুনি। এরাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীরও খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে হত্যা করেছে, শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করেছে, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, এনসিপি চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ এনসিপির বিভিন্ন স্তরের নেতারা।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে এনসিপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠান’ ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এনসিপির এই সভা ঘিরে প্রায় ২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন বলে জানান মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল।

অনুষ্ঠানে পাঁচজন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com