• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এই মানবাধিকার কমিশন হলো বিরোধী দল দমন কমিশন: হাসনাত

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৪:৪১
আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৪:৪১

96333260 3

এই মানবাধিকার কমিশন হলো বিরোধী দল দমন কমিশন: হাসনাত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় মানবাধিকার কমিশনকে ‘বিরোধী দল ও মত দমন কমিশন’ হিসেবে আখ্যা দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলনের বিরোধিতা করে তিনি বলেছেন, এই আইন কার্যকর হলে তা জাতিকে এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬’ উত্থাপনের পর এর ওপর আপত্তি জানিয়ে এসব কথা বলেন হাসনাত।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদ একটি ক্রান্তিকাল অতিক্রম করে গঠিত হলেও এত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য তাকে মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়েছে, যা অত্যন্ত অপ্রতুল।

তিনি বলেন, বিলটির মাধ্যমে ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলন করা হচ্ছে, যা অতীতে বিরোধী দল ও মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

কমিশনের সিলেকশন কমিটির গঠন নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। তার দাবি, ছয় সদস্যের ওই কমিটিতে অধিকাংশই সরকারসংশ্লিষ্ট হওয়ায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সরকারের অনুমতির প্রয়োজনীয়তা থাকায় স্বচ্ছ তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, আইনমন্ত্রী বিলটি উত্থাপন করলে বিরোধী দলের সদস্যরা এ নিয়ে আপত্তি জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com