• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এই সরকার কোনোক্রমেই মুক্তিযুদ্ধের চেতনার প্রতিনিধিত্ব করে না : রব

প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ৪:৪২
আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ৪:৪২

9600005 2

এই সরকার কোনোক্রমেই মুক্তিযুদ্ধের চেতনার প্রতিনিধিত্ব করে না : রব

জনতার আওয়াজ ডেস্ক
ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব বলেছেন, এই সরকার কোনোক্রমেই মুক্তিযুদ্ধের ন্যূনতম চেতনার প্রতিনিধিত্ব করে না। সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনগণ এবং রাষ্ট্র ততো ‘মহাদুর্যোগে’ পড়বে।

তিনি বলেন, সংবিধানকে লঙ্ঘন করে জনগণের সম্মতি ছাড়াই ক্ষমতা আঁকড়ে থেকে সরকার রাষ্ট্রকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে গেছে।

সোমবার (১৫ জুলাই) কোটা সংস্থার আন্দোলনকারীদের ওপর হামলা ও মামলা বন্ধের দাবিতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ভোটের অধিকার, নিরাপদ সড়কের অধিকার, চাকরির অধিকার, সর্বোপরি স্বাধীনতা ও সাম্যের অধিকার নিয়ে যারাই বিবেকের কণ্ঠস্বর হিসেবে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে, তাদের এবং প্রজাতন্ত্রের নাগরিকদের স্বাধীনতার শত্রু হিসেবে চিহ্নিত করা রাষ্ট্রীয় অপরাধ।’

এই সরকার কোনোক্রমেই মুক্তিযুদ্ধের চেতনার প্রতিনিধিত্ব করে না : রব
দেশে গণতন্ত্রহীনতার সংকট চলছে : নজরুল ইসলাম
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের চিন্তা জগতের মূল লক্ষ্য—রাষ্ট্রকে বৈষম্যহীন এবং মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করা। তাদের এই আদর্শগত আন্দোলনের গতিবেগ যখন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে তখন সরকার ‘মতাদর্শিক বুদ্ধিহীনতায়’ জাতিকে বিভক্তকরণের আত্মঘাতী খেলায় নেমেছে। ভোটের অধিকার কেড়ে নিয়ে, দুর্নীতি ও লুণ্ঠনে সরকার রাষ্ট্রকে দুর্বৃত্ত্ব বৈশিষ্ট্যপূর্ণ করে গড়ে তুলেছে।

বৈষম্যের বিরুদ্ধে যে জাগরণ ঘটেছে তা বিবেচনায় না নিয়ে, অতীতের মতো শান্তি-শৃঙ্খলার নামে সরকার যদি শক্তি প্রয়োগে সেই জাগরণকে স্তব্ধ করে দিতে চায়, তাহলে পরিণামে ‘মহাপ্রলয়’ ঘনিয়ে আসবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com