• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এই সরকার পরিবারের ত্যাজ্য সন্তানের মত হয়ে গেছে: আলাল

প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ৭:১৬
আপডেট: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ৭:১৬

9604 6

এই সরকার পরিবারের ত্যাজ্য সন্তানের মত হয়ে গেছে: আলাল

দে‌শের জনগন এই সরকার‌কে তালাক দি‌য়ে‌ছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বুধবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব‌্য ক‌রেন।

আলাল বলেন, এই সরকার পরিবারের ত্যাজ্য সন্তানের মত হয়ে গেছে। পরিবারের ত্যাজ্য সন্তান কি করলো আর না করল তাতে পরিবারের কিছু আসে যায় না, কোন মাথা ব্যথা থাকে না। তেমনি আওয়ামী লীগ কি করলো, তাদের নেত্রী কি করলো, অতি উৎসাহিত কিছু পুলিশ সদস্য কি করলো তাতে মনোযোগ দেওয়ার সময় আমাদের নেই।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করছি। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ম ক্ষমতার বাইরে। মানুষের জীবনের নিরাপত্তা নাই, নিরাপত্তা দিতে পারে না এ সরকার। এরকম সরকার আমাদের দরকার নেই।

তিনি বলেন, বিএনপির দলীয় কার্যালয় যদি এখনো প্রবেশ করেন, বারুদের গন্ধ, টিয়ারসেলের গন্ধ, রক্ত‌ের দাগ এখনো মুছে যায় নাই। যারা গ্রেফতার হয়েছে তাদের দুঃসহ যন্ত্রণার কথা আর কি বলব! মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সময় শিক্ষক ছিলেন। এক সময়ের মন্ত্রীর ডিভিশন পাওয়ার জন্য হাইকোর্টে আমাদের রিট করতে হয়। মির্জা আব্বাসের ডিভিশন পাওয়ার জন্য আদালতে যেতে হয়। এই জায়গায় দেশটাকে নিয়ে গেছে এই সরকার। এইজন্যে এই সরকারকে আমরা ডিভোর্স দিয়েছি, তালাক দিয়েছি।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যত চালাকি করেন আর যত নির্যাতন করেন। বিএনপি থেকে কাউকে কাউকে টেনে তোলার চেষ্টা করেন। কোন লাভ হবে না।

তিনি আরো বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব। তারেক রহমানের নামে মিথ্যা মামলার জাল ছিন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনব। তিনি দেশের জনগণের নেতৃত্ব দিবেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আমানুল্লাহ আমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com