• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একতরফা নির্বাচনে জনগনের কোন আগ্রহ নাই: ডাঃ ইরান

প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৮:১৮
আপডেট: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৮:১৮

98578 1

একতরফা নির্বাচনে জনগনের কোন আগ্রহ নাই: ডাঃ ইরান

নিউজ ডেস্ক
তামাশার নির্বাচন জনগনের জন্য অভিশাপ আর দখলদার আওয়ামী লীগের জন্য মহোৎসব মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, একতরফা নির্বাচনে জনগনের কোন আগ্রহ নাই। তাই তারা ভোটকেন্দ্রে যাবে না। আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতেই আবার নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনী ও সিভিল প্রশাসনকে বিশেষ সুবিধা দিয়ে জনগনের ভোটের অধিকার ও গনতন্ত্রকে জবাই করেছে। জনগনকে জিম্মি করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জনগন আওয়ামী লীগের দুঃশাসন ও দুবৃত্তায়নের কবল থেকে মুক্তি চায়। তাই আওয়ামী জুলুমতন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় তোপখানা রোড ও বিজয়নগর এলাকায় বাংলাদেশ লেবার পার্টি পক্ষে অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরন কালে সাংবাদিকদের সাথে একথা বলেন।

কর্মসূচীতে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংরক্ষন সংস্থার চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুইঁ, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মহানগর নেতা এনামুল হক, ইমরান হোসেন, ছাত্রমিশনের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ রেজোয়ান আহমেদ ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান সহ নেতা-কর্মীরা অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com