• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একতরফা নির্বাচন করতে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার: রিজভী

প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ৩:৫৩
আপডেট: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ৩:৫৩

A2C67B13 7B89 4927 92ED 031DC5281814

একতরফা নির্বাচন করতে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার: রিজভী

দলের নেতা–কর্মীদের গ্রেফতার, রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন, অপহরণ ও গুম করে দেশে ভীতিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এসবের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচন একতরফাভাবে করতে সর্বশক্তি নিয়োগ করেছে কর্তৃত্ববাদী সরকার। কিন্তু এটি এবার সম্ভব নয়।

শুক্রবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, চলমান গণ-আন্দোলনে অবৈধ শাসকগোষ্ঠী তাদের পতনের আশঙ্কায় ভীত হয়ে পড়েছে। তারা নিরীহ মানুষসহ বিরোধী দলের নেতা–কর্মীদের ওপর জুলুম–নির্যাতন ও গ্রেফতারের পাশাপাশি গুমের মতো চরম মানবতাবিরোধী কর্মকাণ্ড সংঘটিত করে যাচ্ছে।

অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির ঢাকা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল কবিরকে তাঁর ধানমন্ডির বাসা থেকে সাদাপোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। রিজভী এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানান।

বিবৃতিতে বিএনপির এই মুখপাত্র বলেন, অবৈধ শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনে ক্ষিপ্ত জনগণ এখন জীবন–মরণ প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় নেমে এসেছেন। নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জনগণ ঘরে না ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com