• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংস করতে চায় সরকার: সাকি

প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ৩:২৯
আপডেট: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ৩:২৯

02500AA9 C2BD 41C6 88A7 EC3AC2E20DD4

একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংস করতে চায় সরকার: সাকি

নিউজ ডেস্ক

সরকার আবার একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

তিনি বলেছেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, সরকার একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে। কিন্তু আসলে পুরো বাংলাদেশকে নিয়ে খাদের দিকে এগুচ্ছে। তারা আমাদের দেশকে খাদের মধ্যে ফেলতে চায়। আমাদের দেশকে ধ্বংস করতে চায়।’

সোমবার (২০ নভেম্বর) একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালের সমর্থনে মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে জোনায়েদ সাকি আরো বলেন, ‘আন্দোলন চলছে, আন্দোলন চলবে। সরকার ভাবছে, পুলিশ, বিজিবি, র্যাব দিয়ে দমন-পীড়ন করে তারা একতরফা নির্বাচন পার করে ফেলবে। তারা আরেকটি নির্বাচন করে ক্ষমতা নবায়ন করে ফেলবে। তারপর বিদেশিদের পায়ে ধরে সব ব্যবস্থা করে ফেলবে।’

সরকারের দুই কান কাটা মন্তব্য করে তিনি আরও বলেন, ‘তাদের কোনো লজ্জা নেই। তারা যেকোনো মূল্যে একটি নির্বাচন করবেন। এর নামে গণতন্ত্র বলবেন। ভাবছে এটা করেই শেষ হবে। কিন্তু আমরা বলি এটা করে শেষ হবে না। মানুষ আজ দ্রব্যমূল্যে দিশেহারা। সেদিকে সরকারের কোনো মনোযোগ নেই। আজকে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমন্ডলে ভয়ংকর হুমকির মুখে।’

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রিকে গরুর হাটের সঙ্গে তুলনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা আজকেও দেখলাম আওয়ামী লীগের ভাইয়েরা মিছিল করে করে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিসের সামনে যাচ্ছে। আমার এই দৃশ্য দেখে কোরবানির হাটে মানুষ গরু কিনতে যখন যায় সেই দৃশ্যের কথা মনে পড়ে গিয়েছে। কোরবানির হাটে ৫-১০ জন মিলে যেভাবে গরু কিনতে যায়, তারা (আ.লীগের কর্মী) এখন সেভাবে আওয়ামী লীগের অফিসে দল ধরে নির্বাচনি টিকিট কিনতে যাচ্ছে।’

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু ইউসূফ সেলিমের সভাপতিত্বে ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালণায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি সিরাজ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com