• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একদফার আন্দোলনঢাকায় শ্রমিক-কর্মচারী কনভেনশন আজ

প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ৪:২০
আপডেট: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ৪:২০

bnp 17

একদফার আন্দোলনঢাকায় শ্রমিক-কর্মচারী কনভেনশন আজ

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফার চলমান আন্দোলন আরও গতিশীল করতে এবার শ্রমজীবী মানুষের মধ্যে ঐক্য সৃষ্টির উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হবে শ্রমিক-কর্মচারী কনভেনশন।

সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মতিঝিল আইডিয়াল হাইস্কুলের সামনে থেকে টিএন্ডটি স্কুল পর্যন্ত (উত্তর পাশে) রাস্তায় এই শ্রমিক কনভেনশন হবে।

বিএনপি ও শ্রমিক দল সূত্রে জানা গেছে, মধ্য, বাম, ডান মিলে ১৫টি শ্রমিক সংগঠন এবং জাতীয়তাবাদী শ্রমিক দল যৌথভাবে এই কনভেনশনের আয়োজন করছে। বাংলাদেশের দ্রব্যমূল্য, মজুরি কমিশন, জাতীয় বেতন স্কেল ও ন্যূনতম মজুরিসহ শ্রমপরিস্থিতি নিয়ে এই কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই শ্রমিক কনভেনশন আয়োজনের সমন্বয়কারী হিসেবে কাজ করছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি কালবেলাকে বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে শ্রমিক কনভেনশন। আশা করি, বহুদিন পর অনুষ্ঠেয় এই শ্রমিক-কর্মচারী কনভেনশন বাংলাদেশে শ্রমিক অধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com