• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একদলীয় সরকার আর প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না: সমমনা জোট

প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৩:১৩
আপডেট: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৩:১৩

92

একদলীয় সরকার আর প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না: সমমনা জোট

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার দেশ-বিদেশের জনমত উপেক্ষা করে আবারও একতরফা নির্বাচনের পায়তারা করছে। বাংলাদেশে আর একদলীয় সরকার প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।

তিনি বলেন, সরকার বন্দুকের নল ঠেকিয়ে অনেককে নির্বাচনে আনতে বাধ্য করছে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, জনতার স্রোতে এই বন্দুকের নল ঘুরে যাবে।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পতনের এক দফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা দশম দফার অবরোধের প্রথম দিনে মিছিল পরবর্তী এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে অবরোধের সমর্থনে মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর ঘুরে পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

ফরহাদ বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশটাকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। তারা বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পাক হানাদার বাহিনীদের মত হামলা চালাচ্ছে। পাকিস্তানিদের অত্যাচারের বিরুদ্ধে গোটা জাতি যেমন এক হয়েছিলো, আজ একদলীয় বাকশালী সরকারের অত্যাচারের বিরুদ্ধেও গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে।

মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ফায়েকুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী ও ভাইস-চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপি এর প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com