• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একদিনের কষ্টে পাঁচ বছরের ভবিষ্যৎ: আসিফ মাহমুদ

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৮
আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৮

9600008

একদিনের কষ্টে পাঁচ বছরের ভবিষ্যৎ: আসিফ মাহমুদ

নাটোর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনি প্রচারণায় সিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: খবরের কাগজ
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিতে প্রয়োজনে ১১ দলীয় জোটের সমস্ত নেতাকর্মীকে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্র যদি পাহারাও দেওয়া লাগে তবে তা দায়িত্ব হিসাবে গ্রহণ করতে হবে।

তিনি ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন, যদি আপনি আপনার নিজের এবং এলাকার মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে না পারেন, তাহলে আবারও আপনার সন্তানকে রাজপথে জীবন দিতে হতে পারে। আবারও শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি হতে পারে। মনে রাখতে হবে, ১২ ফেব্রুয়ারিতে এক দিনের কষ্ট আর আগামী ১০ দিনের পরিশ্রমই নির্ধারণ করবে আগামী ৫ বছরের ভবিষ্যৎ।

তিনি আজ মঙ্গলবার দুপুরে নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনি পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওই সময় তিনি দাবি করেন, আমরা ইতোমধ্যেই স্যোশাল মিডিয়া থেকে শুরু করে রাজপথে দেখেছি, মানুষ কাদের পক্ষে রায় দিবে তা নির্ধারণ করে ফেলেছে। জনরায় কোন দিকে যাচ্ছে আমরা তা দেখেছি।

তার দাবি, মানুষ ১১ দলীয় জোটকে ভোট দিতে চায়। এমন অবস্থায় ভোটাররা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটটা দিয়ে আসতে পারবে কি-না, এটা নিশ্চিত করা আপনার আমার দায়িত্ব। ভোট দিতে গিয়ে তারা যদি ভোট দিতে না পারে, আর এজন্য যদি ১১ দলীয় জোটের পরাজয় হয়, এটা ১১ দলীয় জোটের সকলের জন্য লজ্জা।

তাই ১২ তারিখ জনগণের ভোটাধিকার নিশ্চিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে ১১ দলীয় জোটের সকলকে আহ্বান জানান তিনি।

সিংড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মাহাবুর হোসেন এর সভাপতিত্বে ওই সভায় আরো বক্তব্য রাখেন সদস্য সচিব মিজানুর রহমান, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. ফয়সাল আহমেদ, নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় জোট প্রার্থী ও জেলা এনসিপির সদস্য সচিব প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আফছার আলী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com