• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এখন আওয়ামী লীগ-বিএনপি কেউই জাতীয় পার্টিকে পছন্দ করে না

প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩০
আপডেট: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩০

99888758

এখন আওয়ামী লীগ-বিএনপি কেউই জাতীয় পার্টিকে পছন্দ করে না

নিউজ ডেস্ক
জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগের সঙ্গে জোট করায় এখন সবাই জাতীয় পার্টিকে গৃহপালিত দল নামে অভিহিত করে।

তিনি বলেন, এই সংসদের প্রথম অধিবেশন যখন শুরু হয় তখন আপনি (স্পিকার) একাত্তর বিধিতে আলোচনার সুযোগ দিয়েছিলেন। একটা রাস্তা করতে সাত-আট কোটি টাকা লাগে। পাঁচটা বছর আপনি (স্থানীয় সরকার মন্ত্রী) আশ্বাস দিলেন, আমিও চাইলাম কিন্তু হইল না। আরেকবার এমপি হই কিনা, কারণ আওয়ামী লীগের সঙ্গে জোট করায় মানুষ আমাদের গৃহপালিত দল নামে ডাকে। এখন আওয়ামী লীগের লোকও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। একূল-ওকূল দুকূলই হারাইছি। কাজগুলো যদি না করে দেন তাহলে যাব কোথায়?

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর বিলের বিষয়ে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

চুন্নু বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা উত্তরের মেয়র সাহেব ডেঙ্গু নিধনের জন্য ওষুধের টেন্ডারের ব্যবস্থা করেছিলেন। সিঙ্গাপুরের একটি নামকরা কোম্পানি টেন্ডার দিয়েছিল এবং তাদের প্রতিনিধিও এসেছিল। যথারীতি কার্যাদেশ দেওয়া হয়েছে। যখন পত্রিকায় এলো, তখন সিঙ্গাপুরের কোম্পানি জানাল তারা এই টেন্ডারে অংশই নেয়নি। যে প্রতিনিধি আসল তার ব্যাপারে বলা হলো ওই রকম কোনো প্রতিনিধি কোম্পানি পাঠায়নি। কতো বড় জালিয়াতি! আমাদের মেয়র সাহেব কী করলেন, মন্ত্রী মহোদয় বিষয়টি ভালোভাবে দেখেন।

তিনি বলেন, বাংলাদেশের অবস্থাটা কী হয়েছে। ৫০ কেজি স্বর্ণ সরকারের অধীনে থাকে এয়ারপোর্টে। সেই স্বর্ণ নিয়ে যায়, কোনো খবর নেই। প্রধানমন্ত্রী, আপনি একা কী করবেন?


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com