• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এখন মানুষ বলে আওয়ামী লীগের উন্নতি সন্ধ্যা বেলায় মোমবাতি : রিজভী

প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩ ৮:৩৫
আপডেট: বুধবার, ৭ জুন, ২০২৩ ৮:৩৫

966639 2 4

এখন মানুষ বলে আওয়ামী লীগের উন্নতি সন্ধ্যা বেলায় মোমবাতি : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন , আওয়ামী লীগের এমপি, মন্ত্রীরা বলেছেন ‘আমরা এমন বিদ্যুৎ উৎপাদন করেছি আমাদেরকে এখন ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতে হবে’। এখন মানুষ বলে আওয়ামী লীগের উন্নতি সন্ধ্যা বেলায় মোমবাতি।

তিনি বলেন, ‘কিছুদিন আগেও এই অবৈধ সরকারের এমপি, মন্ত্রীরা বলেছেন আমরা এমন বিদ্যুৎ উৎপাদন করেছি আমাদেরকে এখন ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতে হবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গ্রাম অঞ্চলে এমনকি ঢাকা শহরেও ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।বিদ্যুৎ সঙ্কটে প্রচণ্ড খরতাপে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।

বুধবার (৭ জুন) বিকেলে হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে-ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের উন্নয়নের কড়া সমালোচনা করে রিজভী বলেন, আপনি প্রধানমন্ত্রী পদ্মা সেতু দেখালেন,উড়াল সেতু দেখালেন আপনার (শেখ হাসিনার) মুলিবাঁশের উন্নয়ন এখন হুরমুড় করে ভেঙে পড়ছে। কারণ আপনার উন্নয়নের গাঁথুনিতে ছিল রডের পরিবর্তে বাঁশ।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘সরকার নিজের আত্মীয় স্বজনকে কুইকরেন্টাল দিয়ে বিশাল অর্থবৃত্তের মালিক হয়েছে। কানাডায় বেগম পাড়া বানিয়েছে। সরকারের এমপি মন্ত্রীরা লুটপাট করে শুধু নিজেদের পকেট ভারী করেছে তারা।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশী জাতীয়তাবাদ জিয়াউর রহমানের বিশাল কীর্তি যা সংবিধান থেকে মুছে ফেলা যাবে না। সরকার মুছে ফেলার অনেক চেষ্টা করেছেন, কিন্তু পারেননি।

হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট চেয়ারম্যান বিজন কান্তি সরকারের সভাপতিত্বে এবং মহাসচিব এস এন তরুনদের পরিচালনায় প্রার্থনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. সুকুমল বড়ুয়া, বেগম খালেদা জিয়ার পিএস এ বি এম আবদুস সাত্তার, বিএনপি নেতা আসাদুল করিম শাহীন, অপর্ণা রায় চৌধুরী, রমেশ চন্দ্র, পার্থদেব মণ্ডলসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com