• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এজেন্সিগুলোকে দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে : রিজভী

প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ২:০২
আপডেট: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ২:০২

98859

এজেন্সিগুলোকে দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে : রিজভী

নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থজনিত কারণে সিঙ্গাপুর গিয়েছেন। এ নিয়ে যে ধরনের অপ্রচার চালানো হচ্ছে বিএনপি তার নিন্দা জানায়।

তিনি বলেন, ফেসবুকে ভূয়া অপ্রচার চালিয়ে, এজেন্সিগুলোকে দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এধরণের ভূয়া ও জালিয়াতকারীরা সবসময় থাকে। আর এদেরকে মদদ দিচ্ছে এই অবৈধ সরকার।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মির্জা ফখরুল ও তার সহধর্মিণী অনেকদিন যাবতই অসুস্থ, তা সকলেই অবগত। এছাড়া দুই বছর আগে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দেশের বাইরে অস্ত্রোপচার হয়েছে। নিয়মিত চেকআপের জন্য প্রায়ই তাদের দেশের বাইরে যেতে হয়। ওবায়দুল কাদেরও তো চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানে তিনিও তো অনেকের সাথে কথা বলেন। তখন কি তিনি বিএনপির বিরুদ্ধে যড়যন্ত্র করেন?

বিএনপির এই মুখপাত্র বলেন, আজকে কেউ হাসপাতালে গেলেই কি ষড়যন্ত্র হয়? সরকার এগুলো পরিকল্পিতভাবে ছড়াচ্ছে। একটি অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকে তাদের কর্মও বৈধ থাকে না। তারা ভালো কাজ করতে পারে না। আজকে যারা গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা সরকার এর আগেও অনেক করে ব্যর্থ হয়েছে। ভেঙে ফেলার চেষ্টা করেছে, পারে নাই। জেল, খুন-গুম করে বিএনপিকে স্তব্ধ করার অপচেষ্টা করেছে, পারে নাই।

এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com