• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এটাকে বলে ‘খাইয়ে খোটা দেওয়া’ : গয়েশ্বর

প্রকাশ: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ৫:১৮
আপডেট: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ৫:১৮

Capture 102

এটাকে বলে ‘খাইয়ে খোটা দেওয়া’ : গয়েশ্বর

গোয়েন্দা সংস্থা ডিবির কার্যালয়ে সংস্থাটির পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হয়েছিল, সে খাবার খাননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি ডিবি প্রধান হারুন অর রশিদের জন্য বাসা থেকে পাঠানো খাবারই খেয়েছেন।

রবিবার দুপুরে নয়াপল্টনে তার ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে সাক্ষাৎ শেষে চলে যাওয়ার পর তিনি সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেন।গয়েশ্বর জানান, ডিবি কার্যালয়ে তার জন্য যে খাবারের আয়োজন করা হয়, তা তার স্বাস্থ্যের পক্ষে উপযোগী ছিল না। এছাড়া এই খাবার নিয়ে তার সন্দেহও ছিল। সে কারণে তিনি আর ওই খাবার গ্রহণ করেননি।

তিনি বলেন, ডিবি প্রধান হারুনের অনুরোধের প্রেক্ষিতে এবং সৌজন্য রক্ষায় তার জন্য বাসা থেকে নিয়ে আসা খাবার থেকে ভাতসহ হালকা সবজি ও রুই মাছের একটি টুকরা গ্রহণ করি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ডিবি প্রধান আমাকে অনুরোধ করেছেন, রুই মাছটি তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে। আর যেহেতু ডিবি প্রধান নিজেই খাবারটি খাচ্ছেন, তখন আমার মনে হল- এটা যদি গ্রহণ করি তাহলে সমস্যা হবে না।

তবে আপ্যায়ন করে সেটার ছবিসহ ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে অত্যন্ত নেক্কারজনক ও ঘৃণ্য কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, যারা এ কাজটি করেছে এটি অত্যন্ত নিম্নরুচির পরিচায়ক।

এক ধরনের তামাশাপূর্ণ নাটক। এতে কী সরকার প্রমাণ করতে চায় যে আমরা হা-ভাতে? ভিক্ষা করে খাই? গ্রামের ভাষায় বলা হয় ‘খাইয়ে খোটা দেওয়া’। ডিবি অফিসে আমার সঙ্গে যা করা হলো তা ঐরকমই। আমার বাড়িতে তো বিভিন্ন সযয়ে অনেক লোক খায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com