• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এবারের নির্বাচন বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: ডা. তাহের

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৪
আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৪

96589652

এবারের নির্বাচন বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: ডা. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, অতীতে কোনো সরকার মনে করতো না যে ভারতের তোয়াজঁ না করে ক্ষমতায় থাকা যায়। কিন্তু আমরা এটা মনে করি। শুধু আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় না করেও পৃথিবীতে চলা যায়। ১১ দলীয় জোট বিজয়ী হলে দেশে গুনগত পরিবর্তন হবে। ভারতের কাছে মাথা নত করব না। দুর্নীতি হবে না। স্বাধীনতাও বিক্রি হবে না।

তিনি আশা প্রকাশ করে বলেন, ইসলামী সমমনা দল, বীরমুক্তিযোদ্ধার দল ও জুলাই বিপ্লবের দল মিলে ১১ দলীয় জোট যদি এবার ক্ষমতায় যায়, তাহলে অতীতের সরকারের সঙ্গে আমাদের প্রথমে যে গরমিল হবে, তা হলো দুর্নীতি বন্ধ করে দেব। দুর্নীতি খতম হয়ে যাবে, কোনো চাঁদাবাজি চলবে না, দখল চলবে না। আমার দলের লোকেরাও যদি অন্যায় করে, তাহলে শাস্তি দেওয়া হবে। দলীয় পরিচয়ে অন্যায় করে কোনো প্রশ্রয় আমাদের কাছে পাবে না।

ডা. তাহের আজ সোমবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর কেন্দ্র জামায়াতের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াত নেতা ডা. তাহের আরও বলেন, এবারের নির্বাচনটি শুধু এমপি বানানোর নির্বাচন নয়, এবারের নির্বাচন বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের একটি নির্বাচন। কারণ আমরা ৫৬ বছরে বিভিন্ন সরকার দেখেছি। মূলত তিনটি সরকার ছিল। সেই তিনটি সরকার দল ভিন্ন ছিল, কিন্তু চরিত্রগতভাবে প্রায় কাছাকাছি ছিল। মিল ছিল অনেক। দুর্নীতির ক্ষেত্রে সকলেই দুর্নীতি করেছে। খুন, রাহাজানি, দখলদারত্ব ও চাঁদাবাজি এটা সকল দলের সময়ে এক রকম ছিল। লুটপাট ও সম্পদ চুরির ক্ষেত্রে সব দলের ভেতরে মিল আছে। দলের নাম ভিন্ন ভিন্ন, কাজে ছিল অনেকটা মিল।

কিন্তু এবার জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে, নির্বাচনের মাধ্যমে যদি আমরা নতুন একটি দলকে সরকারে আনতে পারি, তাহলে ৫৬ বছরে যে তিনটি দলের দুর্নীতি হয়েছে, তা পরিবর্তন হয়ে যাবে।

তিনি আরও বলেন, মানুষের মন জয় করে বিজয় অর্জন করতে চাই। আমরা ঐতিহাসিক একটা বিজয়ের জন্য আল্লাহর সাহায্য কামনা করছি। যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোটে যাতে ইলেক্টেড হতে পারি। এজন্য সকলে মিলে কাজ করতে হবে। যারা যে দলেরই অনুসারী হোন না কেন দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। চৌদ্দগ্রামে ১৮০ কোটি টাকার উন্নয়ন কাজের বরাদ্দ পাশ হয়েছে। আমরা একটি ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা অপেক্ষা করছি।

গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফ মেম্বারের সভাপতিত্বে ও জামায়াত নেতা কামরুল ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেশকাত উদ্দিন সেলিমসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত-শিবির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটারগণ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com