• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষ-বিপক্ষের নির্বাচন : রাশেদ খান

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০২
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০২

9685225

এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষ-বিপক্ষের নির্বাচন : রাশেদ খান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষ-বিপক্ষের নির্বাচন বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের সবাই অপরাধ করেনি। গণ-অভ্যুত্থাণের মধ্য দিয়ে ক্ষমতার পালা বদল হয়েছে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলব, আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন।

এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষ-বিপক্ষের নির্বাচন।’
রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জের বগেরগাছী বাজারে নির্বাচনী সভায় রাশেদ খান এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগের যারা অন্যায় করেনি, অপরাধ করেনি তারা বিএনপির কাছে নিরাপদ। আমি বারবার বলছি আওয়ামী লীগের সবাই তো অপরাধ করেনি।

গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সাবেক এমপি আনার সাহেবের মার্কেট দখল করা হয়েছে। যারা আওয়ামী লীগের চেয়ারম্যান-মেম্বার ছিল তাদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে। কালীগঞ্জের হাট-বাজার দখল টেন্ডার-বাণিজ্য কারা করেছে আপনারা খোঁজ নেন।’
তিনি আরো বলেন, গণ-অভ্যুত্থানের পর ঝিনাইদহ-৪ আসনে পাঁচজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

এসব হত্যার দায়-দায়িত্ব কারা নেবে। যারা এ ঘটনা ঘটিয়েছে আপনারা তাদের চিনেন। আজ যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে। সুতরাং আমরা মনে করি এই খুনিদের জনগণ কোনোভাবেই আশ্রয় দেবে না। তাদের জনগণ ইতিমধ্যে প্রত্যাখান করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com