• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এবারের বাজেটে শেখ হাসিনা রক্ষণশীল পরিচয় দিয়েছেন : নাছিম

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ১০:০৭
আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ১০:০৭

987589

এবারের বাজেটে শেখ হাসিনা রক্ষণশীল পরিচয় দিয়েছেন : নাছিম

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, মানুষের জীবন যাত্রার ব্যয়ভার যাতে অধিক না হয় তার জন্য এবারের বাজেটে দেশরত্ন শেখ হাসিনা রক্ষণশীল পরিচয় দিয়েছেন। শেখ হাসিনার সরকার সব সময় কৃষকদের পাশে রয়েছেন। গত ১৬ বছর ধরে তিনি কৃষিক্ষেত্রে ভর্তুকি দিয়ে আসছেন। কৃষিই একমাত্র সেক্টর যেখানে ভর্তুকি দিলে রিটার্ন পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের সভা কক্ষে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, যারা কৃষিকাজ করে ও কৃষি ব্যবসা করে আমরা সকলে মিলেই একটা পরিবার। এই পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে আমাদের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। কৃষকের পথকে বাঁধাগ্রস্ত করার মতো কোনো কার্যক্রম দেশরত্ন শেখ হাসিনার সরকার নেবে না।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পুনর্গঠনের সময় কৃষকদেরকে বিভিন্ন ধরনের উপকরণ বিনামূল্যে দিয়েছিলেন। সেখান থেকেই কৃষির অগ্রযাত্রা শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের সক্ষমতায় কোনো প্রকার ঘাটতি হোক এটা শেখ হাসিনার সরকার কোনোভাবেই চায় না। এর জন্য যেসকল সহায়তা দরকার তা আওয়ামী লীগ সরকার করবে।

ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের নেতৃবৃন্দদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কোনো বিষয় নিয়ে উৎকণ্ঠিত হবেন না। আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী, যাদের কারণে ব্যবসায়ী সমাজ হেয় হয়। ব্যবসা-বাণিজ্য হবে এটাই স্বাভাবিক। ব্যবসায়ীরা ব্যবসা করবে এটা আমরা স্বাগত জানাই। অসৎ উদ্দেশ্য নিয়ে, অসৎ পথ অবলম্বন করে, স্বল্প সময়ের ভেতর লাভবান হয়ে মানুষকে যারা দুঃখ কষ্ট দেয়, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করি। আমি বলতে চাই, আপনারা এদেশের নাগরিক হয়ে মানুষের সাথে, জনগণের সাথে, কৃষকের সাথে আপনাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করুন।

বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের (বিসিপিএ) সভাপতি এস সাইফুজ্জামানের সভাপতিত্বে ও মহাসচিব মোয়াজ্জেম হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূইয়া ও মহাসচিব খায়রুল আলম প্রিন্স প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com