• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১১:১৮
আপডেট: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১১:১৮

9666230

এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

গত বুধবার ইফতারির সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার বিকাল ৩টার কিছু সময় পরে ডা. রফিকুল ইসলাম জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড পরিস্থিতি পর্যালোচনা করে মির্জা আব্বাসের জন্য মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে পরিবারের সদস্যদের সম্মতিও গ্রহণ করা হয়েছে।

এর আগে সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে অবস্থার অবনতি ধরা পড়লে দ্রুত ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব তথ্য পর্যবেক্ষণ করে এই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডা. রফিক জানান, মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। তারা হলেন- অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।

এর আগে জুম্মার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে মির্জা আব্বাসের চিকিৎসা সম্পর্কিত বিস্তারিত অবহিত করা হয়।

ডা. রফিকুল ইসলাম আরও জানান, মির্জা আব্বাসের সুস্থতার জন্য দেশের সবাইকে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com