• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এমপি হলে ছয় মাস পরপর গণশুনানি করব: সাইফুল হক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৯:৪১
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৯:৪১

9600005 5

এমপি হলে ছয় মাস পরপর গণশুনানি করব: সাইফুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলে প্রতি ছয় মাসে একবার গণশুনানির মাধ্যমে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা-১২ আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী সাইফুল হক।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-১২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনি ইশতেহার ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

ঢাকার মৃত্তিকা সম্পদ উন্নয়ন অধিদপ্তরে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও জবাবদিহিমূলক রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে সাইফুল হক বলেন, “সংসদ সদস্য পদ অলাভজনক হলে এ নিয়ে ‘ইঁদুর দৌড়’ চলত না।”

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সাইফুল হক তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। এ সময় ঢাকা-১২ আসনে জামায়াত প্রার্থী সাইফুল আলম মিলনসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করীম, এআরও ওয়াহিদা বেগম এবং পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের অঙ্গীকার পাঠ করান।

পরে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন সাইফুল হক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com