• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এ দেশের মানুষ গনতন্ত্রের জন্য এক সাগর রক্ত দিয়েছে

প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১৭
আপডেট: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১৭

96333023

এ দেশের মানুষ গনতন্ত্রের জন্য এক সাগর রক্ত দিয়েছে

বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন ,গণতন্ত্রের জন্য এদেশের মানুষ বারবার জীবন উৎসর্গ করেছে, স্বাধীনতার জন্য এদেশের মানুষ বৃটিশদের তাড়িয়েছে, পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ বানিয়েছে কারোর তাবেদারি করার জন্য নয়। স্বাধীনতার জন্য করেছে। অধিকারের জন্য করেছে। এ দেশের মানুষ গনতন্ত্রের জন্য এক সাগর রক্ত দিয়েছে, শাসক গোষ্ঠীর এ কথা মনে রাখা দরকার। না হলে তাদের অনেক বড় মাসুল দিতে হতে পারে।

শ‌নিবার (২৫ ফেব্রুয়ারি) বান্দরবানে বিএনপি আয়োজিত পদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুদু এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান বিএনপি সভাপতি মিসেস মামাচিং।

শামসুজ্জামান দুদু বলেন, ভাল নির্বাচন ছাড়া দেশে যে রাজনৈতিক সংকট চলছে তা নিরশনের কোন দ্বিতীয় পথ নেই। এই জন্য সরকারকে পদত্যাগ করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

দুদু আরো বলেন, মানুষের জীবনে কষ্টের তীব্রতা সরকার বুঝতে ব্যর্থ হয়েছে। দেশে শান্তি বলে কিছু নেই। চতুর্দিকে হাহাকার।

সমাবেশ শেষে আগামী ৪ মার্চ সারাদেশের সব থানা এবং উপজেলায় পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন শামসুজ্জামান দুদু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com